শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৩ মে ২০২৩
প্রচ্ছদ » গণমাধ্যম » সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই
প্রচ্ছদ » গণমাধ্যম » সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই
৫০২ বার পঠিত
বুধবার ● ৩ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই

---

নিজস্ব প্রতিবেদক 

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ কামরুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালের ৩০শে ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। গত ডিসেম্বরে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদে কাজ করেন। আগামীকাল বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ির নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



বিষয়: #



গণমাধ্যম এর আরও খবর

স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস
‘যৌন নিপীড়ন’ প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরি ‘যৌন নিপীড়ন’ প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরি
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুটি সমঝোতা চুক্তি গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুটি সমঝোতা চুক্তি
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন
সাংবাদিক মার্ক টালি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু সাংবাদিক মার্ক টালি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু

আর্কাইভ