বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » গাইবান্ধা-৫ এর উপনির্বাচন নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেবো না: সিইসি
গাইবান্ধা-৫ এর উপনির্বাচন নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেবো না: সিইসি
![]()
বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনও হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা পর্যালোচনা করছি ও বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছি। এটা নিয়ে হুটহাট কোন সিদ্ধান্ত আমরা নেবো না।’
এসময় গাইবান্ধার ওই আসনে নতুন করে ভোট হবে কিনা বা কবে হবে- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ ব্যাপারে এখন কিছুই বলবো না। একটু সময় দিন, সব জানতে পারবেন।’
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনিয়মের কারণে উপনির্বাচন চলাকালে মাঝপথে ভোট গ্রহণ স্থগিত করার ঘোষণা দেন সিইসি। পরে ঘটনার তদন্তে ইসি তিন সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটি দুই দফা তদন্ত করে এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।
চলতি সপ্তাহে এই বিষয়ে ইসির সিদ্ধান্ত জানানো হবে বলে সম্প্রতি কমিশনার আনিছুর রহমান গণমাধ্যমকে জানিয়েছিলেন। এছাড়া আগের তফসিল বাতিল করে ওই আসনের উপনির্বাচনে নতুন করে তফসিল দেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন ইতোমধ্যে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন পরবর্তী ৯০ দিনের করার সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসাবে ইসিকে আগামী ২০ জানুয়ারির মধ্যে এই আসনের উপনির্বাচন শেষ করতে হবে। সেক্ষেত্রে ওই নির্বাচন অনুষ্ঠানে ইসির হাতে আর ৫৮ দিন সময় রয়েছে।
বিষয়: #গাইবান্ধা-৫ এর উপনির্বাচন নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেবো না





ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার 
