শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
৮ বার পঠিত
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি

ইসিতে লেবার পার্টির স্মারকলিপি 

---

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত না করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১০ দফা দাবি জানিয়েছে দলটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে লেবার পার্টির সাত সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে সিইসির কাছে ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

বৈঠক শেষে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে তারা ইসির কাছে স্মারকলিপি দিয়েছেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ রাখার দাবিও জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজন হলে আদালতে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

যেসব দাবি জানানো হয়েছে

স্মারকলিপিতে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত বাংলাদেশি ভোটারদের স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এ জন্য জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দিয়েছে দলটি।

এ ছাড়া প্রবাসী ভোটারদের এনআইডি ও ভোটার তথ্য যাচাই করে সংশ্লিষ্ট ভোটার এলাকা, ওয়ার্ড ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা, নিরাপদ ও নিরীক্ষাযোগ্য অনলাইন নিবন্ধন ও ব্যালট ব্যবস্থাপনা এবং দ্বৈত ভোট ঠেকানোর কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

যেসব স্থানীয় সরকার নির্বাচন আইনে প্রবাসীদের পোস্টাল ভোটের বিষয়ে স্পষ্ট বিধান নেই, সেসব আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে প্রবাসী ভোটারদের তথ্য ও নাগরিক সহায়তা, সময়সীমাভিত্তিক রোডম্যাপ এবং প্রয়োজনে সীমিত পরিসরে পাইলট প্রকল্প চালুর প্রস্তাব রয়েছে।

সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব

লেবার পার্টির স্মারকলিপিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর ভোটিং অবকাঠামোর অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনেও কাজে লাগানো যেতে পারে। এ জন্য প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করার দাবি জানিয়েছে দলটি।

ইরান বলেন, সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে লেবার পার্টি। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত বলে মনে করে দলটি।



বিষয়: #



আর্কাইভ