শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
প্রচ্ছদ » জাতীয় » ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা

---

 

নিজস্ব প্রতিবেদক

 

সংসদে মতপ্রকাশের স্বাধীনতা ও শালীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেছেন, আগের দিন বক্তব্য দেওয়ার পর সংসদে আশপাশের কয়েকজন সদস্য তাকে ‘অকথ্য ভাষায় গালাগালি’ করেছেন। এ ধরনের আচরণ সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না বলেও মন্তব্য করেন তিনি।

 

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬-এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

রুমিন ফারহানা বলেন, ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি।’ তার বক্তব্যের পাল্টা বক্তব্য থাকলে তা নিয়ম মেনে দেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বক্তব্য শেষ করার পর তাকে গালাগালি করা হয়েছে, যা কোনো দেশের সংসদে হওয়া উচিত নয়। তিনি বলেন, সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের ভিন্নমত থাকতে পারে। সেই মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত।

 

এরপর এসআরবি বিল নিয়ে সতর্ক করে রুমিন বলেন, র‍্যাব বিলুপ্ত করে গঠিতব্য স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যেন শুধু নাম ও পোশাক পরিবর্তনের মাধ্যমে র‍্যাবের নতুন রূপে পরিণত না হয়। অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়রানি, নির্যাতন ও ভীতির অভিজ্ঞতার পুনরাবৃত্তি তিনি চান না। রাষ্ট্রীয় বাহিনীকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে আইন ও শৃঙ্খলার মধ্যে পরিচালনার আহ্বান জানান তিনি।

 

এর আগে বিরোধী দলের আপত্তির মধ্যেই এসআরবি বিল, ২০২৬ কণ্ঠভোটে পাস হয়। পরে এপিবিএন বিল নিয়ে আলোচনায় অংশ নেন রুমিন ফারহানা। স্পিকারও সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বক্তব্যের সময় পরস্পরের প্রতি বাধা না দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব

আর্কাইভ