শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » শিক্ষাঙ্গন » ৮ ডিসেম্বর শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা
৮ ডিসেম্বর শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছয়টি বিশেষ নির্দেশনাও দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার (২৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ও ফল প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছিল। ওই সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। আর ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল।
তবে ঢাকা শিক্ষা বোর্ডের নতুন প্রকাশিত সূচি অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়ের আগেই জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ও শেষ হচ্ছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচির পাশাপাশি বোর্ডের দেওয়া ছয়টি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
/ মৌলি মল্লিক





কাল বন্ধ থাকবে দেশের স্কুল-কলেজ
একাদশে ভর্তি ১৫ সেপ্টেম্বরের মধ্যে
‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না’
ফরম পূরণ করেও পরীক্ষা দেননি ৩৮ হাজার শিক্ষার্থী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ
থমথমে জবি ক্যাম্পাস: বিক্ষোভের ঘোষণা ছাত্রশক্তির
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন: জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত
মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই কঠোর আইনি ব্যবস্থা: ডিসি ফরিদা 
