শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
প্রচ্ছদ » আন্তর্জাতিক » কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
৩ বার পঠিত
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক

---

আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। দেশটির কফি উৎপাদনকারী এলাকায় ৭.৪ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

জানা যায়, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এতে পেরেইরা ও কালি শহরের বহু ভবন ধসে পড়ে। ঐতিহাসিক শহর মানিজালেসের একটি ক্যাথেড্রালের টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর পুলিশ, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে যোগ দেন। রাতভর তারা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করেন। কোথাও কোথাও উদ্ধারকারীরা যন্ত্রের পাশাপাশি খালি হাতেও ধ্বংসস্তূপ সরিয়েছেন।

দেশটির অন্যতম বড় শহর কালিতে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। শহরের অনেক ভবন ধসে পড়েছে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিরাপত্তার কারণে অনেক বাসিন্দাকে ঘর ছেড়ে রাস্তায় অবস্থান নিতে হয়েছে।

কালির একটি হাসপাতালের কয়েকটি তলা ধসে পড়ায় কিছু রোগী আটকা পড়েন। হাসপাতালটির পরিচালক ইর্নে তোরেস কাস্ত্রো জানান, হাসপাতালের বাইরে রাস্তায় প্রায় ৬০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে।

উদ্ধার কাজে অংশ নেওয়া ৪৩ বছর বয়সী স্বেচ্ছাসেবক কারমেন ইয়াসমিন গার্সিয়া জানান, তাদের দল একটি ধসে পড়া ভবন থেকে সাতজনকে জীবিত উদ্ধার করেছে। তবে আরও চারজন এবং একটি কুকুর তখনও ধ্বংসস্তূপের নিচে আটকা ছিল। তাদের উদ্ধারে আরও মানুষের সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।

এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি পেরেইরা শহরে ৬৬ জনের মৃত্যু হয়েছে। শহরের অনেক আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। ভবনের কংক্রিট ও লোহার কাঠামো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

অন্যদিকে, ভূমিকম্পের কেন্দ্রের কাছের চোকো প্রদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।






আর্কাইভ