সোমবার ● ১০ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না’
‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না’
![]()
‘মন খুলে গান গাওয়া গেলেও নম্বর দেওয়ার ক্ষেত্রে তেমন উদারতা দেখানোর সুযোগ নেই’- শিক্ষকরা খাতা মূল্যায়ন ও নম্বর প্রদানে এবার কঠোর অবস্থান নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফল ঘোষণার পর সাংবাদিকদেও প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ধস নেমেছে রীতিমতো। গেল বারের তুলনায় পাসের হার কমেছে প্রায় ৬ শতাংশ। এদিকে জিপিএ-৫ এর সংখ্যাও কমে গেছে বেশ।
তথ্যঅনুযায়ী, এ বছর গড় পাসের হার আগের বছরের তুলনায় নিম্নমুখী। পরিসংখ্যান বলছে, শূন্য শতাংশ পাসের প্রতিষ্ঠানের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার শূন্য পাসের প্রতিষ্ঠান দাঁড়িয়েছে ৫৭টিতে, গত বছর যা ছিল ৪৮টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ সংখ্যা এবার ২২৬টি, যেখানে ২০২৫ সালে ছিল মাত্র ৮৬টি। কারিগরি শিক্ষা বোর্ডে গত বছর কোনো প্রতিষ্ঠানে শূন্য পাসের হার না থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৯টিতে।





রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
একাদশে ভর্তি ১৫ সেপ্টেম্বরের মধ্যে
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ফরম পূরণ করেও পরীক্ষা দেননি ৩৮ হাজার শিক্ষার্থী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ
৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা
উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর: প্রথম দিনেই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস 
