শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা
১৩ বার পঠিত
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা

---

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী ৯ আগস্ট শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ১১ আগস্ট পর্যন্ত চলা এ আয়োজনে দেশের জনপ্রিয় ছয়টি বাংলা সিনেমা প্রদর্শিত হবে। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে প্রতিদিন নির্ধারিত সময়ে দর্শকদের জন্য সিনেমাগুলো দেখানো হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্যে উৎসবটির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকায় কোনো টিকিট ছাড়াই সিনেমাগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।

উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় দেখানো হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী সৃষ্টি ‘জীবন থেকে নেয়া’। এতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দর্শকরা দেখতে পাবেন মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।

সমাপনী দিনে, ১১ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। আর রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব।

বাংলা চলচ্চিত্রের ক্লাসিক ও সমকালীন নির্মাণ একসঙ্গে উপভোগের সুযোগ করে দিতে আয়োজিত এই উৎসবে চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।






আর্কাইভ