শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু
৭ বার পঠিত
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু

# সিঙ্গাপুর থেকেই এনআইডি সেবা পাবেন প্রবাসী বাংলাদেশিরা

# ইসির বার্তায় সাড়া না দিলে প্রবাসীদের এনআইডি আবেদন বাতিল হবে

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে প্রবাসীরা দেশে না ফিরেই ভোটার নিবন্ধন, এনআইডি আবেদন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে ইসি জানিয়েছে, আবেদন করার পর কমিশনের ফোন বা এসএমএসের জবাব না দিলে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদন বাতিল করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। তিনি তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বলেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে নির্বাচন কমিশন কাজ করছে। তিনি দালালচক্র ও দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ হাইকমিশনও প্রবাসীদের জন্য দ্রুত ও কার্যকরভাবে এনআইডি সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

এদিকে একই দিন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আল-মামুনের সই করা এক নির্দেশনায় জানানো হয়, প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা আবেদনকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। ফোনে যোগাযোগ সম্ভব না হলে এসএমএস পাঠানো হবে। এরপরও আবেদনকারী সাত দিনের মধ্যে সাড়া না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা সিএমএস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি বাংলাদেশ মিশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, শিগগিরই সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

# প্রবাসে এনআইডি/শায়লা



বিষয়: #



আর্কাইভ