শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি
যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি
![]()
আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের মে এবং জুন দু’মাসে যে তাপপ্রবাহে ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটির সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউএকএইচএসএ) থেকে প্রদান করা বিবৃতিতে বলা হয়েছে, গত মে এবং জুন মাসে তাপপ্রবাহজনিত শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৭ জনের।
যুক্তরাজ্যের ইতিহাসে তাপপ্রবাহজনিত কারণে এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছিল ২০২২ সালে। সে বছর মে-জুন মাসের তাপপ্রবাহে দেশটিতে ২ হাজার ৯৮৫ জনের প্রাণহানি হয়েছিল।
তবে শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে চলতি বছর গরম ও তাপপ্রবাহজনিত কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন জলবায়ু বিশারদরা। কারণ সাধারণভাবে আগস্ট মাস যুক্তরাজ্যে উষ্ণতম মাস হিসেবে পরিচিত।
এপ্রিল-মে মাসে সাধারণত বসন্তকাল থাকে যুক্তরাজ্যে; এবারের মে মাস ছিল ব্যতিক্রম। চলতি বছরের মে মাসে টানা তাপপ্রবাহ বয়ে গেছে দেশটির ওপর দিয়ে। এ সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বহু এলাকায় গরমজনিত সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর।
২০২৬ সালের মে-জুন মাসের তাপপ্রবাহে যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই বৃদ্ধ বয়সের ছিলেন। এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং গরমের কারণে সেসব সমস্যা বেড়ে যাওয়া মারা গেছেন— এমনও আছেন অনেকে।
ব্রিটেনের বিশেষজ্ঞরা আবহাওয়ার এই অস্বাভাবিক অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান এবং দিনের উষ্ণতম সময়ে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তারা।





নেপালের হিন্দু ও মুসলিম সংঘর্ষে নিহত ৩: কারফিউ জারি
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ
সাঁতরে মরক্কো থেকে স্পেনে: ১৮ মরদেহ উদ্ধার
মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের প্রত্যাখ্যান মার্কিন সেন্ট্রাল কমান্ডের
জাপানে শক্তিশালী ভূমিকম্প হতাহতের সংখ্যা বেড়েছে
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
জাপানে ভূমিকম্পে শপিং মলের একাংশে ধস: আটকা অনেকে
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা অব্যাহত 
