শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৭ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
প্রচ্ছদ » জাতীয় » স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
৮০ বার পঠিত
সোমবার ● ২৭ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন

---

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ১০ সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনকে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী চিফ হুইপের প্রস্তাবের ভিত্তিতে কমিটি পুনর্গঠন করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা মন্ত্রী পদাধিকারবলে কমিটির সদস্য থাকবেন। কমিটির অন্য সদস্যরা হলেন— বগুড়া-২ আসনের মীর শাহে আলম, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের নুরুদ্দিন আহম্মেদ অপু, মুন্সিগঞ্জ-৩ আসনের মো. কামরুজ্জামান, মাগুরা-১ আসনের মো. মনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসন-২ এর শিরীন সুলতানা, চাপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম এবং ঢাকা-১৬ আসনের মো. আব্দুল বাতেন।

সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী, স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি ও কর্মপরিকল্পনা বিষয়ে সুপারিশ প্রদান, আইন ও বিধিবিধান পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারির দায়িত্ব পালন করবে।

জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. ফয়সাল মোর্শেদ এবং সিনিয়র কমিটি অফিসার ফারহানা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব

আর্কাইভ