রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবি: নিখোঁজ ২
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবি: নিখোঁজ ২
![]()
জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানী সদরঘাটের শ্যাামবাজার ঘাটে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের কার্যক্রম শুরু করেছে। ডুবে যাওয়া ১০ জনের মধ্যে আটজন উদ্ধার সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ ২ জন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে নৌ পুলিশ জানিয়েছে, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় সকাল সাড়ে আটটার দিকে ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ফলে ট্রলারটি আর নড়াচড়া করতে পারেনি।
এই সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
পুলিশ জানান, ট্রলারটি সম্পূর্ণ নতুন ছিল এবং এটি সদরঘাট হয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল।
বেলা ১১টা ৫৫ মিনিটের তথ্য অনুযায়ী, সদরঘাট নৌ থানা এলাকাধীন এই ঘটনায় এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা (ওয়্যারহাউজ ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম জানান, রাজধানীর সদরঘাটে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিস সংবাদ পায় সকাল সাড়ে ৯টায়। ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫০ মিনিটে।
ফায়ার সার্ভিসের সদরঘাটের একটি ইউনিট নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে। সেটি উদ্ধার প্রক্রিয়া চলমান।





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
