শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ১৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ১০ প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনারের শৈল্পিক স্বকীয়তা
প্রচ্ছদ » জাতীয় » ১০ প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনারের শৈল্পিক স্বকীয়তা
২১২ বার পঠিত
শনিবার ● ১৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনারের শৈল্পিক স্বকীয়তা


বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনী

---
নিজস্ব প্রতিবেদক

ফলিত শিল্প ও চারুকলার মধ্যকার প্রচলিত সীমারেখাকে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়ে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে সমসাময়িক শিল্প প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ব্রিফ’। ব্রিটো আর্টস ট্রাস্ট ও বেঙ্গল আর্টস প্রোগ্রামের যৌথ আয়োজনে শনিবার (১৮ জুলাই) বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।

এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের দশজন খ্যাতিমান গ্রাফিক্স ডিজাইনার। তারা হলেন— ইমরান হোসেন পিপলু, মনির মৃত্তিক, আলী সাগর, শেখর শাশ্বত, পীযূষ তালুকদার পিন্টু, মাহবুবুর রহমান, সানদ কুমার বিশ্বাস, মিতা মেহেদী, মেহেদী হাসান ও শিমুল দত্ত। দেশের সমকালীন গ্রাফিক্স ডিজাইন ও বহুমাধ্যম শিল্পচর্চায় তাদের প্রত্যেকেরই রয়েছে স্বতন্ত্র পরিচিতি। তারা দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ও পেশাদার ডিজাইনচর্চার পাশাপাশি নিজস্ব শিল্পভাবনা নিয়ে কাজ করে আসছেন। প্রদর্শনীর মূল লক্ষ্য ক্লায়েন্টনির্ভর সৃজনশীলতার গণ্ডি পেরিয়ে শিল্পীদের স্বাধীন শৈল্পিক সত্তা ও ব্যক্তিগত অভিব্যক্তিকে দর্শকদের সামনে তুলে ধরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এইচ. ই. গ্যাব্রিয়েল এস. ও. ডি চিনচেত্রু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও দৃশ্যশিল্পী ঢালী আল মামুন।

প্রদর্শনীর কিউরেটর খ্যাতিমান বহুমাধ্যম শিল্পী মাহবুবুর রহমান বলেন, ‘বিয়ন্ড দ্য ব্রিফ ফলিত শিল্প ও চারুকলার মধ্যকার কৃত্রিম বিভাজনকে প্রশ্নবিদ্ধ করে। এখানে সৃজনশীলতাকে এমন একটি প্রবহমান চর্চা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা যোগাযোগ, নন্দনচর্চা এবং ব্যক্তিগত শিল্প-অভিব্যক্তির মধ্যে স্বাভাবিকভাবে চলাচল করে।’

আয়োজকদের মতে, গ্রাফিক্স ডিজাইনারদের কাজ সাধারণত ক্লায়েন্টের চাহিদা, ব্র্যান্ড পরিচিতি ও বাণিজ্যিক লক্ষ্য পূরণের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা কোনো নির্ধারিত নির্দেশনা ছাড়াই নিজেদের অভিজ্ঞতা, স্মৃতি, সমাজ-বাস্তবতা ও ব্যক্তিগত দর্শনকে পেইন্টিং, ডিজিটাল আর্ট, টাইপোগ্রাফি, মিশ্র মাধ্যম ও ইনস্টলেশনের মাধ্যমে প্রকাশ করেছেন। ফলে প্রতিটি শিল্পকর্ম হয়ে উঠেছে শিল্পীর নিজস্ব চিন্তা ও অনুভূতির স্বতন্ত্র বহিঃপ্রকাশ।

শিল্পবোদ্ধাদের মতে, ‘বিয়ন্ড দ্য ব্রিফ’ কেবল একটি প্রদর্শনী নয়; বরং বাংলাদেশের গ্রাফিক্স ডিজাইনারদের স্বাধীন শিল্পচর্চার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বাণিজ্যিক নকশার পরিচিত পরিসর ছাড়িয়ে ব্যক্তিগত সৃজনশীলতার যে নতুন দিগন্ত এই প্রদর্শনী উন্মোচন করেছে, তা সমকালীন বাংলাদেশের শিল্পাঙ্গনে নতুন আলোচনার জন্ম দেবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ধানমন্ডির রোড-২৭-এর হাউস-৪২-এ অবস্থিত বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী কক্ষ (লেভেল-১) এবং লেভেল-৩-এ অনুষ্ঠিত এই প্রদর্শনী চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য গ্যালারিটি উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার

আর্কাইভ