মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
![]()
# চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের নিয়ে দেওয়া ব্যক্তিগত মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে তার জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ’আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলতে চাইনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।’
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনীত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, চলমান বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নিয়ে সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় শিক্ষার্থীরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রয়োজন হলে সেখানে পুনরায় পরীক্ষার ব্যবস্থাও নেওয়া হবে।
তিনি বলেন, পরীক্ষার দিন কোথাও কোথাও শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেছেন এবং দুর্ভোগের মুখে পড়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতেও কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি পরীক্ষা স্থগিতের দাবির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে। রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবকের সঙ্গে ওই কথোপকথনে শিক্ষার্থীদের প্রসঙ্গে তাঁর একটি মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ’এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’ মন্তব্যটি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হলে বিষয়টি সংসদেও আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতেই শিক্ষামন্ত্রী নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন।
বিষয়: ##শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ





মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
