সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি
![]()
সুনামগঞ্জ প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত জেলার ছাতক উপজেলার পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়াও সোমবার দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর ছাতক পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, জেলায় বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত নদীর পানি বাড়লে স্বল্প মেয়াদি বন্যা হতে পারে।
এদিকে, বন্যা মোকাবিলা করতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে জেলায় এক হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৪৯২টি নৌযান এবং স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জেলা-উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।





প্রত্যেক উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে
২৪ ঘণ্টায়ও কমেনি নিউমার্কেট সড়কের পানি
ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কায় আবহাওয়া অফিস
ভূমিধসে ঝুঁকি কমাতে হিউম্যান রাইটস এর জরুরি পদক্ষেপ
ইরানে পানির পাম্পে মার্কিন হামলা
জুনের শেষ ৮ দিনে তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজার মৃত্যু
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান
টেলিটক বিক্রি নয়, আধুনিকায়নে জোর দিচ্ছে সরকার: সংসদে আইসিটি মন্ত্রী
রাজস্ব ফাঁকি, মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে অনিয়মে কঠোর সরকার 
