সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ২৪ ঘণ্টায়ও কমেনি নিউমার্কেট সড়কের পানি
২৪ ঘণ্টায়ও কমেনি নিউমার্কেট সড়কের পানি
![]()
বিশেষ সংবাদদাতা
টানা ২৪ ঘণ্টা পেরিয়ে গেলোও পুরোপুরি কমেনি রাজধানীর নিউমার্কেট ১ নম্বর গেটসংলগ্ন সড়কের পানি। আজ সোমবার (২৩ জুলাই) সরেজমিনে এমন চিত্রই দেখা যায়।
এর আগে, গতকাল রোববারের (১২ জুলাই) ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার রেশ সোমবার সকালেও রয়ে যাওয়ায় জনদুর্ভোগ অব্যাহত রয়েছে। যদিও রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণ জলাবদ্ধতা ছিল সোমবার তা অনেকটাই কমেছে।
স্থানীয়রা জানান, রোববারের বৃষ্টিতে নীলক্ষেত মোড়ের কিছুটা সামনে থেকে কুয়েত মৈত্রী হলের গেট পর্যন্ত সড়ক পানিতে তলিয়ে যায়। রাত ১০টার পর থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করে। তবে অন্য সময়ের মতো ৩-৪ ঘণ্টার মধ্যে সড়ক শুকিয়ে যায়নি।
এদিকে, ২৪ ঘণ্টা পরও বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। পানি কিছুটা নেমে যাওয়ায় আজিমপুর কবরস্থানের বিপরীত পাশের আইয়ুব আলী কলোনির বাসিন্দাদের মধ্যে আপাতত স্বস্তি ফিরেছে।
রোববারের জলাবদ্ধতায় কলোনির সড়ক ও কয়েকটি বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছিল। তবে সোমবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে জলাবদ্ধতার শঙ্কায় রয়েছেন তারা।
সোমবার সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, সড়কে জমে থাকা পানি ঠেলে প্রাইভেটকার, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা এবং প্যাডেলচালিত রিকশা চলাচল করছে। পানির কারণে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
রোববার পানি বেশি থাকায় যাত্রী পারাপারে ভ্যানই ছিল প্রধান ভরসা। সেদিন ভ্যানচালকেরা জনপ্রতি ১০ টাকা ভাড়া নিয়ে মানুষ পারাপার করেন। তবে সোমবার আর কোনো ভ্যানচালককে দেখা যায়নি। সড়কের যেসব অংশ থেকে পানি নেমে গেছে, সেখানে প্লাস্টিকের বোতল, পলিথিন ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে সড়কের বিটুমিন ও পাথরের স্তর উঠে যাওয়ার দৃশ্যও চোখে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনে জমে থাকা প্লাস্টিক ও আবর্জনাও পানি দ্রুত নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে।
তাদের দাবি, প্রতি বর্ষা মৌসুমেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। জলাবদ্ধতা নিরসনে নানা উন্নয়ন ও সংস্কারকাজের কথা বলা হলেও স্থায়ী সমাধান মিলছে না।
এ পরিস্থিতি সামাল দিতে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান চান এলাকাবাসী।





নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
দেশের বেশির ভাগ এলাকায় ৫দিনের বৃষ্টির আভাস
সৌদি আরবে অগ্নিকাণ্ড: নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
আবারও কমলো স্বর্ণের দাম
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি 
