বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের
ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের
![]()
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য উদ্ধার সহায়তার প্রস্তাব দিয়েছে এল সালভাদর। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বুকেলে বলেন, ৩০০ জন উদ্ধারকর্মী ও প্যারামেডিক, ৫০ টন সরঞ্জাম, ওষুধ এবং জরুরি ত্রাণসামগ্রী নিয়ে কারাকাসের উদ্দেশে রওনা হতে প্রস্তুত রয়েছে।
এর আগে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে।
এল সালভাদরের এই উদ্যোগকে ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, আরও কিছু দেশ জরুরি উদ্ধার অভিযানে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে।





কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৭
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
মার্কিন মিত্রদের সতর্ক করল ইরান।
আন্তর্জাতিক এআই সংস্থায় বাংলাদেশের যোগদানের সিদ্ধান্ত 
