বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ভেনেজুয়েলায় স্কুল ও রেল সার্ভিস বন্ধ ঘোষণা
ভেনেজুয়েলায় স্কুল ও রেল সার্ভিস বন্ধ ঘোষণা
![]()
ভেনেজুয়েলায় পরপর দুটি সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ঘটনায় স্কুল ও রেল সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৫ জুন) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।
ভেনেজুয়েলার সংবাদ সংস্থা ‘লা পাতিলা’ জানিয়েছে, দেশজুড়ে স্কুল বন্ধ ঘোষণা এবং মেট্রো ও রেল পরিষেবার পাশাপাশি অপ্রয়োজনীয় বিবেচিত কার্যক্রমগুলোও সাময়িক স্থগিত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে ভেনেজুয়েলার অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, উদ্ধার অভিযানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল অভিযানে নেতৃত্ব দেবেন।
প্রেসিডেন্ট বলেন, রাজধানী কারাকাসে অবস্থিত মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়েছে। এজন্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি।





নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭ 
