শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
৭ বার পঠিত
বুধবার ● ২৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

---

স্বদেশভূমি ডেস্ক

চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁদের চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাইস্পিড ট্রেন বা বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

বেইজিংয়ে যাওয়ার আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ বার্ষিক সভায় অংশ নেন। স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়িক নেতারা অংশ নেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



বিষয়: #



আন্তর্জাতিক এর আরও খবর

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া-ইউনিসেফ চুক্তি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া-ইউনিসেফ চুক্তি
হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত: ট্রাম্পের ঘোষনা হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত: ট্রাম্পের ঘোষনা
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ: চালক নিহত, আহত ৮৯ জন যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ: চালক নিহত, আহত ৮৯ জন
কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা
কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

আর্কাইভ