শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২২ জুন ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রচ্ছদ » অপরাধ » ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৪ বার পঠিত
সোমবার ● ২২ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সরকারের সব বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছয়টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

সোমবার (২২ জুন) সচিবালয়ে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বরং আগের তুলনায় পরিস্থিতি আরও ভালো অবস্থায় রয়েছে। বিরোধী দলের সভা-সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার এবং এতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় তারা মিছিল ও সমাবেশের মতো কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে, যা থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেনা মোতায়েন করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনীকে নিয়মিত নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী কখনো সীমান্তরক্ষী বাহিনী, কখনো সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করে। তিনি বলেন, এটি কোনো আস্থাহীনতার বিষয় নয়, বরং পরিস্থিতি বিবেচনায় সমন্বিত ব্যবস্থা গ্রহণের অংশ।

তিনি জানান, সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালনের জন্য ৩০ জুন পর্যন্ত মাঠে রাখা হয়েছে। তবে পূর্বে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর গত ১৫ জুন সেনা সদস্যদের মাঠ থেকে প্রত্যাহার করা হয়েছিল।

উপদেষ্টা বলেন, “বর্তমান পরিস্থিতি বিশেষ কোনো নতুন পরিস্থিতি নয়। তবে কিছু এলাকায় অপতৎপরতার আশঙ্কা তৈরি হওয়ায় সতর্কতা হিসেবে সেনা মোতায়েন করা হয়েছে।”

তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে কিছু মহল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতেই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে এক সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার ও পরে ছেড়ে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। কোনো বিশেষ সুবিধা কাউকে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

একটি ধর্মীয় সংগঠনের সঙ্গে বৈঠকে একটি মন্তব্য নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই সরকারের মূল লক্ষ্য। সেখানে সংশ্লিষ্ট বক্তব্যটি একটি অনিচ্ছাকৃত ভুল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। বক্তৃতা দেওয়ার সময় অনেক সময় অতিউৎসাহে ভুল কথা বলা হয়ে যায়, যা ইচ্ছাকৃত নয়।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে সেনা মোতায়েনের বিষয়ে চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের বেআইনি মিছিল ও কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে জননিরাপত্তা ও জানমালের ঝুঁকি তৈরি হতে পারে।

চিঠিতে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলায় ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।



বিষয়: #  #



আর্কাইভ