সোমবার ● ২২ জুন ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
সংসদ প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সংসদে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপপ্রচার প্রতিরোধে তথ্য অধিদফতরের সদর দফতরে একটি বিশেষায়িত গুজব প্রতিরোধ ও তথ্য যাচাই কমিটি ২৪ ঘণ্টা সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে পড়লে এই কমিটি দ্রুত তার সত্যতা যাচাই করে সরকারের পক্ষ থেকে তথ্যবিবরণী ও প্রতিবাদলিপি প্রস্তুত করে তা সরকারি ও বেসরকারি সব গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেয়।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ১২তম দিনে পৃথক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা ১ হাজার ৯৬৯টি। এর মধ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫৯টি টেলিভিশন চ্যানেল, ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি অনলাইন সংবাদমাধ্যম রয়েছে।
তিনি বলেন, বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ এলাকায় অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি অপপ্রচার, গুজব ও সাইবার হয়রানি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তথ্য অধিদফতরের ফিচার শাখা নিয়মিতভাবে বিশেষ নিবন্ধ ও ফিচার প্রকাশ করছে।
গণমাধ্যমের আরেকটি পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন চারটিসহ বর্তমানে মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে রয়েছে। এছাড়া অনলাইন সংবাদমাধ্যমের মধ্যে সাধারণ শ্রেণিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ১৩১টি এবং আঞ্চলিক পর্যায়ের ৬১টি সংবাদমাধ্যম সক্রিয় রয়েছে।
এদিকে সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশ টেলিভিশনের আয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা, আর ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি টাকার বেশি।
বিষয়: #গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্






সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস 
