শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২০ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ: চালক নিহত, আহত ৮৯ জন
প্রচ্ছদ » আন্তর্জাতিক » যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ: চালক নিহত, আহত ৮৯ জন
৬ বার পঠিত
শনিবার ● ২০ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ: চালক নিহত, আহত ৮৯ জন

---

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে একটি ট্রেনের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

জানা যায়, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানয়ি সময় গতকাল শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেলে এই ঘটনা ঘটে। যুক্তরাজ্যের ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জন যাত্রীর অবস্থা খুবেই গরুতর, ২২ জনের অবস্থা গুরুতর এবং ৫৬ জন আশঙ্কামুক্ত।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর বরাতে জানা গেছে, উভয় ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ড শহরের বাইরে সংঘর্ষ হয় ট্রেন দু’টির। অল্প সময়ের মধ্যেই আহত যাত্রীদের উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন।

লন্ডন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ট্রেন দুর্ঘটনার ব্যাপারে আমরা জানতে পেরেছি। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন এবং চালকের মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের কর্মকর্তা ও সদস্যরা বেডফোর্ড পুলিশ সহকর্মীদের সহযোগিতা করছে। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সদসরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আহতদের যত দ্রুত সম্ভব হাসপতালে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স সেখানে মজুত আছে।”






আন্তর্জাতিক এর আরও খবর

কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা
কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা
ইরান চুক্তি থেকে দূরত্ব ইসরায়েলের ইরান চুক্তি থেকে দূরত্ব ইসরায়েলের
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা: সপ্তাহের শেষেই চুক্তি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা: সপ্তাহের শেষেই চুক্তি

আর্কাইভ