শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নতুন ১০ জেলা আসছে রেল যোগাযোগের আওতায়: রেলপথমন্ত্রী
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নতুন ১০ জেলা আসছে রেল যোগাযোগের আওতায়: রেলপথমন্ত্রী
৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন ১০ জেলা আসছে রেল যোগাযোগের আওতায়: রেলপথমন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক

দেশের সব ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে নতুন করে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার বিষয়ে কাজ চলছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশের সামগ্রিক রেল যোগাযোগ ব্যবস্থা, চলমান প্রকল্প, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। ওই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

শেখ রবিউল আলম বলেন, আখাউড়া-সিলেট ও সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্পের পাশাপাশি ধীরাশ্রমে আইসিডি কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। একই সঙ্গে টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট অংশে বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন আরও গতিশীল করতে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৮০ থেকে ৮২ কিলোমিটার পথ কমে আসবে, ফলে সময় ও পরিবহন ব্যয় উভয়ই সাশ্রয় হবে।

রাজধানীকেন্দ্রিক কমিউটার ট্রেন ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগ স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, পার্শ্ববর্তী জেলার মানুষের কর্মস্থল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াত সহজ করতে এ ধরনের রেল সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রেলপথমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং যাত্রী ও পণ্য পরিবহনকে আরও গতিশীল করতে সরকার সমন্বিত রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। দেশের প্রতিটি জেলাকে রেলসেবার আওতায় আনতে চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

# রেলপথমন্ত্রী/শায়লা/১৬ জুন ২০২৬



বিষয়: #



প্রধান সংবাদ এর আরও খবর

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন
‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান
নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র
কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই: শফিকুর রহমান কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই: শফিকুর রহমান
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে শুরু
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সন্ত্রাস–দুর্নীতি ও অর্থ পাচার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত: ড. কামাল হোসেন সন্ত্রাস–দুর্নীতি ও অর্থ পাচার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত: ড. কামাল হোসেন
ফ্যামিলি কার্ড: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক ফ্যামিলি কার্ড: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব

আর্কাইভ