শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বিএনপি সরকারের এই বাজেট ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের
প্রচ্ছদ » জাতীয় » বিএনপি সরকারের এই বাজেট ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের
৬৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি সরকারের এই বাজেট ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

---

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনতুষ্টিমূলক বাজেট বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সরকার বাজেটকে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা’ হিসেবে অভিহিত করলেও এর মধ্যে গণতান্ত্রিক বাজেটের বৈশিষ্ট্য কী, তা তার কাছে পরিষ্কার নয়।

সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় পার্টির প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন এবং বাজেটে ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের বিপুলসংখ্যক সমর্থককে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে।

তিনি বলেন, “এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। একই সঙ্গে তাদের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করা গেলে দেশের অর্থনীতিতে তাদের অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়বে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ বর্তমানে একটি গভীর সংকটকাল অতিক্রম করছে, যার ব্যাপ্তি ও গভীরতা এখনো পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি। তবে সংকট যে বড় আকারের, সে বিষয়ে কোনো সংশয় নেই।

তিনি মনে করেন, এ পরিস্থিতি উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে দল-মত নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ করতে হবে। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই চলমান সংকট থেকে উত্তরণ সম্ভব।

জিএম কাদের বলেন, “জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা গেলে তবেই বাজেটকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে বিবেচনা করা যেতে পারে।”

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

# জিএম কাদের/শায়লা/১৬ জুন ২০২৬



বিষয়: #



জাতীয় এর আরও খবর

মাছ-মুরগি-ডিমের দামে উর্ধ্বগতি মাছ-মুরগি-ডিমের দামে উর্ধ্বগতি
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন

আর্কাইভ