শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
প্রচ্ছদ » জাতীয় » আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
৬৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ

ছয় নবজাতকের মৃত্যু

---

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একদিনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে হাসপাতালটির মালিক চিকিৎসক শেখ মহিউদ্দিনকে আগামী ৭ জুন বিকেল ৪টার মধ্যে সশরীরে অথবা লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৭ মে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার পর মহাপরিচালকের নির্দেশে ১ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্তকালে হাসপাতালের মহাপরিচালক, সহকারী পরিচালক, শিশু বিভাগের প্রধান, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) চিকিৎসক, দায়িত্বরত সেবিকা, আয়া, রোগীর স্বজন এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করা হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালটি পরিচালনার ক্ষেত্রে ১৯৮২ সালের চিকিৎসা চর্চা এবং বেসরকারি ক্লিনিক ও গবেষণাগার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশের বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বিধি-বিধান বাস্তবায়নে চরম অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তদন্ত কমিটি মনে করছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, আদ-দ্বীন হাসপাতালটি উক্ত অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী নিবন্ধিত। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে যুক্তিসংগত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একদিনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যসেবার মান, হাসপাতাল ব্যবস্থাপনা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবি: নিখোঁজ ২ সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবি: নিখোঁজ ২
১০ প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনারের শৈল্পিক স্বকীয়তা ১০ প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনারের শৈল্পিক স্বকীয়তা
যত সহজ হব, তত বেশি সুখী হব: কথাসাহিত্যিক মোস্তফা কামাল যত সহজ হব, তত বেশি সুখী হব: কথাসাহিত্যিক মোস্তফা কামাল
সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা অনন্য সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা অনন্য
বন্যাদুর্গতদের সহায়তায় অব্যাহত থাকবে সরকারি-বেসরকারি উদ্যোগ বন্যাদুর্গতদের সহায়তায় অব্যাহত থাকবে সরকারি-বেসরকারি উদ্যোগ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
‘শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করতে সক্রিয় অনেকে’ ‘শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করতে সক্রিয় অনেকে’
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা

আর্কাইভ