শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » পরিবর্তন হচ্ছে পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন পদ্ধতি
প্রচ্ছদ » জাতীয় » পরিবর্তন হচ্ছে পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন পদ্ধতি
১৫২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবর্তন হচ্ছে পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন পদ্ধতি

---


নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে পরীক্ষক সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন প্রক্রিয়াকে আরও নির্ভুল ও মানসম্মত করার পরিকল্পনার কথাও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। এ সময় তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণাসহ পাবলিক পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

বর্তমান ব্যবস্থায় পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত ফি দিয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন। তবে বিদ্যমান নিয়ম অনুযায়ী, পুনর্মূল্যায়নের ক্ষেত্রে মূলত নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কি না তা যাচাই করা হয়। খাতার উত্তর নতুন করে মূল্যায়নের সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, অনেক দক্ষ শিক্ষক খাতা মূল্যায়নের দায়িত্ব নিতে আগ্রহী নন। কারণ হিসেবে তিনি পরীক্ষকদের স্বল্প সম্মানির বিষয়টি তুলে ধরেন। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “মূল্যায়ন নিয়ে আমরা কাজ করছি। আমাদের পরীক্ষক খুব কম। আমরা পরীক্ষক বাড়াচ্ছি এবং এক্সামিনারদের প্রশিক্ষণের ব্যবস্থাও করছি।”

তিনি আরও বলেন, “১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আগামী সংসদে পাস হবে। মূল্যায়ন পদ্ধতি সঠিক ও ইউনিভার্সাল করতে যা প্রয়োজন, আমরা সেসব বিষয় অ্যাড্রেস করছি।”

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে নতুন নীতিমালার বিষয়েও আলোচনা চলছে। বিশেষ করে ফলাফল নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ কমানো এবং মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের দাবি ছিল। কারণ বর্তমান ব্যবস্থায় অনেক ক্ষেত্রে কেবল নম্বর যোগে ভুল ধরা পড়লেও উত্তর মূল্যায়নে সম্ভাব্য ত্রুটি সংশোধনের সুযোগ থাকে না। নতুন আইন কার্যকর হলে সেই সীমাবদ্ধতা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হবে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ