শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
৩ বার পঠিত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন

সংরক্ষিত আসনে নির্বাচন 

---
 

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন।

আজ রবিবার (২৬ এপ্রিল) নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আপিল দাখিল করেন। মনিরা শারমিন জানান, তার আপিলের শুনানি আগামীকাল (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সরকারি চাকরিতে থাকাকালে তিনি এমন কোনো দায়িত্বে ছিলেন না, যেখানে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। তাই এ কারণে মনোনয়নপত্র বাতিল হওয়াকে তিনি অযৌক্তিক বলে মনে করেন।

গত ২৩ এপ্রিল সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এর আগে ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও তার বিষয়ে অতিরিক্ত তথ্য চেয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল।

এদিকে জোটের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন জমা দেওয়ায় সেটিও গ্রহণ করা হয়নি। ফলে সংরক্ষিত আসনে জামায়াত জোট একটি আসন হারাতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

দুই দিনের বাছাই শেষে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র মোর্চার একজনসহ মোট ৪৯ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।

 



বিষয়: #



আর্কাইভ