রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সপরিবারে বেইলি রোডে গিয়ে শিশুদের নাটক দেখলেন প্রধানমন্ত্রী
সপরিবারে বেইলি রোডে গিয়ে শিশুদের নাটক দেখলেন প্রধানমন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সপরিবারে নাটকটি উপভোগ করেছেন। নাটক চলাকালে পাশের দর্শকরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। নাটক শেষ হলে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক ‘কবি চিতাবাঘ’ নাটকটি দেখতে সন্ধ্যা ৭ টায় বেইলী রোডে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।
দর্শকরা জানান, প্রধানমন্ত্রী আসার ব্যাপারে তারা কিছু জানতেন না। খুব বেশি সিকিউরিটিও ছিল না। পরবর্তীতে তারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে তাদের সঙ্গে নাটকটি দেখতে এসেছেন।
মেয়েকে নিয়ে দ্বিতীয় তালায় নাটক দেখতে আসা তানহা চৌধুরী জানান জানান, মেয়েকে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন। অনেক ভালো লেগেছে। প্রথমে বুঝতেই পারিনি।
বিষয়: #বুঝতে পারেননি দর্শকরা #শিশুদের নাটক দেখতে সপরিবারে প্রধানমন্ত্রী





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
