শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস
প্রচ্ছদ » গণমাধ্যম » ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস
১৬৫ বার পঠিত
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস

---

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ১৯ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তার যুগ্ম সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য মর্নিং বেল-এর সম্পাদক আনিসুর রহমান খান।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড এই কমিটি নির্বাচন করেন। পরে সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

---

নতুন এই কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ এনামুল হক, সহ-সভাপতি ফেরদৌস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন এলিস  ও তোফিক অপু, কোষাধ্যক্ষ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক ওয়ালিদ খান, নারী বিষয়ক সম্পাদক মোশরিফা খান লাকী এবং সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন বাদল।

টাঙ্গাইলের সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে গঠিত এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- ড. হারুনুর উর রশিদ, আবু মোহাম্মদ মাছানী, সুবীর কুমার নাথ, খোরশেদ আলম আকাশ, রবিউল ইসলাম, মাহাশরূপা টুবুন এবং খন্দকার আছাব মাহমুদ।

সংশ্লিষ্টরা জানান, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং টাঙ্গাইলের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



বিষয়: #  #



গণমাধ্যম এর আরও খবর

সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু
সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট

আর্কাইভ