শিরোনাম:
ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
প্রচ্ছদ » জাতীয় » সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
১৪২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

---

নিজস্ব প্রতিবেদক

গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশসহ অন্তর্র্বতীকালীন সরকারের জারি করা ১৬টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপিত হচ্ছে না। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিশেষ কমিটির রিপোর্টটি আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) উত্থাপন করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশ জারির পর পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে তা উত্থাপন করতে হয়। উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ কর্তৃক অনুমোদিত না হলে অধ্যাদেশটির কার্যকারিতা লোপ পায়। সেই হিসেবে আগামী ১২ এপ্রিলের মধ্যে এই ১৬টি অধ্যাদেশ ল্যাপস হয়ে যাবে। ১২টি অধ্যাদেশের বিষয়ে জামায়াতে ইসলামীর তিন সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও গাজী নজরুল ইসলাম ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছেন।

অন্তর্র্বতীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ বর্তমান আকারেই পাসের জন্য সুপারিশ করেছে বিশেষ কমিটি। অবশিষ্ট ১৫টি সংশোধিত আকারে এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।

তবে ১৬টি অধ্যাদেশ এখনই সংসদে না পাঠিয়ে আরও সময় নিয়ে যাচাই-বাছাইয়ের পক্ষে মত দিয়েছে কমিটি। এই তালিকায় রয়েছে– গণভোট অধ্যাদেশ-২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫; দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫; তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ-২০২৬; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ (ও সংশোধন); মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫; কাস্টমস (সংশোধন) ও আয়কর (সংশোধন) অধ্যাদেশ-২০২৫; বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৬; বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৬; মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ-২০২৫ এবং মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ-২০২৬।

জামায়াতের সদস্যরা জেলা পরিষদ, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভা সংশোধন সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, সংবিধানের ৫৯ অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের ‘কুদরত-ই-ইলাহী পনির বনাম বাংলাদেশ’ মামলার রায়ের আলোকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে অনির্বাচিত প্রশাসক নিয়োগ সংবিধানবিরোধী ও বেআইনি।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। কমিটি পরপর তিনটি বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করে।






জাতীয় এর আরও খবর

জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১১৯ জন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১১৯ জন
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন
‘এক লাখের বেশি শিক্ষক নিয়োগ হবে’ ‘এক লাখের বেশি শিক্ষক নিয়োগ হবে’
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করে সংসদে অর্থ বিল-২০২৬ পাস করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করে সংসদে অর্থ বিল-২০২৬ পাস
নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগান: প্রধানমন্ত্রী নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগান: প্রধানমন্ত্রী
প্রস্তাবিত বাজেট অবাস্তব ও প্রতারণার দলিল: বিরোধীদলীয় চীফ হুইপ প্রস্তাবিত বাজেট অবাস্তব ও প্রতারণার দলিল: বিরোধীদলীয় চীফ হুইপ
চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা
বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ ২০ কোটি টাকা: স্থানীয় সরকার মন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ ২০ কোটি টাকা: স্থানীয় সরকার মন্ত্রী

আর্কাইভ