শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের দূরদর্শীতা ও জনকল্যাণমুখী নেতৃত্ব
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের দূরদর্শীতা ও জনকল্যাণমুখী নেতৃত্ব
২২৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের দূরদর্শীতা ও জনকল্যাণমুখী নেতৃত্ব

---

নূর-ই সাইফুল্লাহ ফয়সাল

পুরো বিশ^ই এখন জ¦ালানি সংকটে। এই কঠিন সময়ে বাংলাদেশের সরকার যে দৃঢ়তা, সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেও দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার যে নীতিগত অবস্থান নিয়েছে, তা একটি জনকল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র পরিচালনার উজ্জ্বল দৃষ্টান্ত।

সরকারের সুপরিকল্পিত পদক্ষেপ ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রাখছে। পর্যাপ্ত জ্বালানি মজুদ নিশ্চিত করা, নতুন স্টোরেজ অবকাঠামো গড়ে তোলা এবং সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করা- সবকিছুই একটি দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। জ্বালানি ডিপোগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ফিলিং স্টেশন পর্যায়ে নিবিড় তদারকি প্রমাণ করে সরকার কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপস করতে প্রস্তুত নয়।

একই সঙ্গে জ্বালানি আমদানিতে বহুমুখীকরণ সরকারের দূরদর্শিতারই প্রতিফলন। নির্দিষ্ট অঞ্চলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উৎস নিশ্চিত করা ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির চাপ সত্ত্বেও সরকার যে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখছে, তা নিঃসন্দেহে একটি বড় আর্থিক ত্যাগ। এই ত্যাগ কেবল একটি নীতিগত সিদ্ধান্ত নয়, বরং জনগণের কল্যাণে সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

তবে এই ইতিবাচক উদ্যোগের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি অসাধু ও চক্র। কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে জ্বালানি মজুদ, গুজব ছড়ানো এবং বাজারে অস্থিরতা সৃষ্টি এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা কেবল আইনভঙ্গ নয়, এটি সরাসরি রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র। এদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান সময়ের দাবি এবং তা অব্যাহত রাখা জরুরি।

এই প্রেক্ষাপটে নাগরিকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যখন জনগণের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করছে, তখন দায়িত্বশীল আচরণ করা প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য। অপ্রয়োজনীয় মজুদ পরিহার, গুজব প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়ে সচেতনতা—এসবই বর্তমান বাস্তবতায় অপরিহার্য।

সবশেষে বলা যায়, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের দৃঢ় ও দূরদর্শী নেতৃত্ব দেশকে একটি স্থিতিশীল অবস্থানে ধরে রেখেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সরকারের এই ইতিবাচক উদ্যোগের প্রতি সমর্থন এবং সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও শক্তিশালীভাবে এগিয়ে যেতে সক্ষম হবে।

লেখক: পরিচালক (গ্রুপ প্রশাসন), আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ






আর্কাইভ