সোমবার ● ১৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![]()
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সেগুন বাগিচার একটি রেস্টুরেন্টে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)। রবিবার ( ১৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগে কেক কেটে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনএসকে’র সভাপতি নাসিমুন আরা হক মিনু ও সিনিয়র সহ-সভাপতি পারভীন সুলতানা ঝুমা। এ সময় সংগঠনের সহ-সভাপতি মুনিমা সুলতানা, কোষাধ্যক্ষ আকতার জাহান, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
![]()
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে সংসগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন গণমাধমে কর্মরত প্রায় ৩৫ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে দেশ ও দেশের সকল স্তরের জনগণের সার্বিক মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)। সেই সময় থেকে সংগঠনটি বাংলাদেশের নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে ।
বিষয়: #বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী





প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু
সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের 
