শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » “আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা”
“আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা”

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, স্থানীয় সময় আজ শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন তিনি। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরার।
এদিকে, হেগসেথের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানো হবে বলে জানান। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দেন।
হেগসেথ বলেন, আজ আবারও ইরান ও তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ হামলার দিন হবে। আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তিনি এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।





জাপানে শক্তিশালী ভূমিকম্প হতাহতের সংখ্যা বেড়েছে
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
জাপানে ভূমিকম্পে শপিং মলের একাংশে ধস: আটকা অনেকে
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা অব্যাহত
সিজেপির বিক্ষোভ ঘিরে সর্তকতা: দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
রাশিয়ার ওয়্যারহাউসে ইউক্রেনের ড্রোন হামলায় ৮ শ্রমিক নিহত
স্পেনে ভয়াবহ তাপপ্রবাহ: ৪৫ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা 
