শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » খেলাধুলা » টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি
টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি
![]()
স্পোর্টস ডেস্ক
আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্দা উঠছে টি-টোয়েন্টি দশম আসরের। এবারে উদ্বোধনী এ ম্যাচটি দেখা যাবে টিকিট ছাড়াই।
জানা যায়, কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। শুরুর দিনে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে ভারত।
এসএসসি গ্রাউন্ডের ৫ এবং ৭ নম্বর গেট দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। দর্শকদের সকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, যেহেতু প্রবেশ ফ্রি এবং আসন সংখ্যা সীমিত, তাই খেলা শুরুর আগেই মাঠে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া লঙ্কান ক্রিকেট বোর্ড। বিশেষ করে পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ হওয়ায় দর্শকদের উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৬ সালের এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৮ মার্চ পর্যন্ত।





নারী সাফ অনূর্ধ্ব-১৯: বড় জয়ে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটে চাপে আইসিসি
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ
বিশ্বকাপ ইস্যুতে আইসিসি-বিসিবির বৈঠক শেষ, যা জানা গেল
কাল থেকেই খেলায় ফিরছে ক্রিকেটাররা
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
আইসিসির ‘আলটিমেটাম’ সংক্রান্ত খবর ভিত্তিহীন: বিসিবি
বিপিএলে দলের মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস
বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের 
