শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
৩৩২ বার পঠিত
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা

---

নিজস্ব প্রতিবেদক

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের ভাতা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচিসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বৃদ্ধি

সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমিটির কার্যপরিধিভুক্ত ১৫টি কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার চূড়ান্ত করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা মাসিক ৫ হাজার টাকা বাড়ানো হয়।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের মাসিক সম্মানিভাতা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভিজিএফ কার্যক্রমকেও কমিটির কার্যপরিধির আওতায় আনা হয়েছে।

জেলে ও বয়স্ক ভাতা

ভিজিএফ কর্মসূচিতে নতুন করে ২ লাখ ৭৩ হাজার ৫১৪ জন জেলেকে অন্তর্ভুক্ত করে মোট উপকারভোগীর সংখ্যা ১৫ লাখে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বয়স্ক ভাতা কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৬২ লাখ করা হয়েছে। এর মধ্যে ৫৯ লাখ ৯৫ হাজার জন মাসিক ৭০০ টাকা এবং ৯০ বছর ঊর্ধ্ব ২ লাখ ৫ হাজার ব্যক্তি মাসিক ১ হাজার টাকা ভাতা পাবেন।

বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা

বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের মধ্যে ২৮ লাখ ৭৫ হাজার জন মাসিক ৭০০ টাকা এবং ৯০ বছর ঊর্ধ্ব ২৫ হাজার নারী মাসিক ১ হাজার টাকা ভাতা পাবেন।

প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তিতে ৩৫ লাখ ৮১ হাজার ৯০০ জন মাসিক ৯০০ টাকা এবং ১৮ হাজার ১০০ জন মাসিক ১ হাজার টাকা হারে ভাতা পাবেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির হার ৫০ টাকা বৃদ্ধি করে প্রাথমিক থেকে উচ্চতর স্তরে যথাক্রমে ৯৫০, ১,০০০, ১,১০০ ও ১,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে নতুন করে ৭ হাজার জন অন্তর্ভুক্ত হয়ে মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩৮৯ জনে। এ কর্মসূচিতে মাসিক ভাতা ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তিতে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার ৩৩৮ জন করা হয়েছে।

চিকিৎসা সহায়তা ও মা-শিশু কর্মসূচি

ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তায় উপকারভোগীর সংখ্যা ৫ হাজার বাড়িয়ে ৬৫ হাজার করা হয়েছে। এককালীন চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার বাড়িয়ে ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতি মা মাসিক ৮৫০ টাকা ভাতা পাবেন।

খাদ্যবান্ধব কর্মসূচি

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৫ লাখ বাড়িয়ে ৬০ লাখে উন্নীত করা হয়েছে। এসব পরিবার বছরে ৬ মাস প্রতি মাসে ৩০ কেজি করে খাদ্যশস্য ১৫ টাকা কেজি দরে পাবে।

 

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ