শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » আইন-আদালত » একই দিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা হাইকোর্টের
প্রচ্ছদ » আইন-আদালত » একই দিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা হাইকোর্টের
১০৫ বার পঠিত
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একই দিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা হাইকোর্টের

---

বিশেষ প্রতিনিধি

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বুধবার (০৭ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অপারগতা জানান।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছেন। এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি।’

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে গত ১১ ডিসেম্বর প্রকাশিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে, রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে। এই রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ তার যুক্তিতে বলেন, সংবিধানে ‘অন্তর্র্বতীকালীন সরকার’– এমন কোনো ব্যবস্থার কথা উল্লেখ নেই। ফলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তিনি মনে করেন, কেবল তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।






আইন-আদালত এর আরও খবর

মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর
জেআইসিতে গুম-নির্যাতন:  হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু
হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

আর্কাইভ