শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ
১২৭ বার পঠিত
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ

সাভার প্রতিনিধি

---

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আগমনকে কেন্দ্র করে ঢাকায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা পুলিশ নিরাপত্তার দায়িত্বে কাজ করছে। এদিকে তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ বন্ধ রাখা হয়েছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করেন।

এদিকে, জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের অভ্যন্তরে ছাড়াও স্মৃতিসৌধের গেট ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন র‌্যাব, পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অন্যদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছেন বিএনপির নেতা-কর্মীরা। বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে তারা জাতীয় স্মৃতিসৌধে এসে ভিড় করছেন।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু গণমাধ্যমকে বলেন, সকাল থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণ ও দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ রাখা হয়েছে। দুপুরে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) স্মৃতিসৌধের নিরাপত্তা বিষয়টি দেখভাল করবে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে সর্বসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।






জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ