শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান
বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন ১৭ বছর পর দেশে ফেরা তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে চন্দ্রিমা উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে কয়েক হাজার নেতাকর্মী ভিড় করছেন। আজ (শুক্রবার) দুপুরে এমন দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়ক ও গণভবনে সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছেন। সবার হাতে বিএনপির পতাকা ও ফেস্টুন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
এদিকে, তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীও অবস্থান নিয়েছেন উদ্যান ঘিরে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার
(২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।





সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা অনন্য
বন্যাদুর্গতদের সহায়তায় অব্যাহত থাকবে সরকারি-বেসরকারি উদ্যোগ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
‘শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করতে সক্রিয় অনেকে’
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা
শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা
বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস 
