শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ
জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ
সাভার প্রতিনিধি
![]()
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আগমনকে কেন্দ্র করে ঢাকায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও গোয়েন্দা পুলিশ নিরাপত্তার দায়িত্বে কাজ করছে। এদিকে তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ বন্ধ রাখা হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করেন।
এদিকে, জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের অভ্যন্তরে ছাড়াও স্মৃতিসৌধের গেট ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন র্যাব, পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অন্যদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছেন বিএনপির নেতা-কর্মীরা। বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে তারা জাতীয় স্মৃতিসৌধে এসে ভিড় করছেন।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু গণমাধ্যমকে বলেন, সকাল থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণ ও দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ রাখা হয়েছে। দুপুরে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) স্মৃতিসৌধের নিরাপত্তা বিষয়টি দেখভাল করবে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে সর্বসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
