শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় নির্বাচন: ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় নির্বাচন: ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী
১৪৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় নির্বাচন: ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই সম্ভাব্য প্রার্থী নিজেদের ও নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন জানিয়েছেন। সম্প্রতি বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে তারা পৃথকভাবে লিখিত আবেদন জমা দেন।

প্রার্থীরা হলেন- কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং বরিশাল–৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ একাধিক নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তার আবেদন পেশ করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে তিনি নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন এবং এতে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন। তবে অভিযোগ করে তিনি বলেন, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুলিশের একটি অংশ তার আইনসম্মত নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি ও ভীতি ছড়ানোর তৎপরতায় লিপ্ত রয়েছে।

তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর দিবাগত রাতে তার এক কর্মীকে গ্রেপ্তার করে ভুয়া মামলায় আদালতে পাঠানো হয়েছে, যার ফলে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্রেপ্তার হওয়া মো. কিয়ামত আলী আগে কখনো কোনো মামলার সঙ্গে জড়িত ছিলেন না বলেও তিনি দাবি করেন।

সিগমা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, পুলিশি ভীতির কারণে তিনি ও তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদও নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি কমিশনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।






ইসি ও নির্বাচন এর আরও খবর

জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু

আর্কাইভ