শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৩০০ আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৩০০ আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন
১২১ বার পঠিত
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩০০ আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন

---

 

নিজস্ব প্রতিবেদক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কমিটির মাধ্যমে মাঠপর্যায়ে ভোটের অনিয়ম অনুসন্ধান, আচরণবিধি লঙ্ঘন পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

 

আজ রবিবার ইসির উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তাকে এসব কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

 

ইসি মনে করছে, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম ও বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে নির্বাচনের সার্বিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা আরও জোরদার হবে।

 

বিচারিক ক্ষমতা প্রয়োগ করবে এই কমিটি

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারই প্রথম নির্বাচনি অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বিচার বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি সংসদীয় আসনে একটি করে মোট ৩০০টি অনুসন্ধান কমিটি গঠন করা হবে।

 

নির্বাচনে কোনো প্রার্থী বা তার কর্মী-সমর্থক নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে এবং অপরাধ স্বীকার করলে কমিটি সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে শাস্তি দিতে পারবে। ক্ষেত্রবিশেষে জরিমানা বা কারাদণ্ড দেওয়ার ক্ষমতাও থাকবে এই কমিটির হাতে। এ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে প্রয়োজনীয় চিঠি পাঠিয়েছে।

 

ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার পর থেকেই গঠিত অনুসন্ধান ও বিচারিক কমিটিগুলো মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করবে। একই সঙ্গে প্রাথমিকভাবে সীমিতসংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে, যা ভোটের দিন ঘনিয়ে এলে ধাপে ধাপে বাড়ানো হবে। তারা নির্বাচনি এলাকায় ঘুরে ঘুরে প্রার্থী ও কর্মী-সমর্থকদের আচরণবিধি তদারকি করবেন।

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

 

নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ভোটগ্রহণের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সারাদেশে একযোগে গণভোটও অনুষ্ঠিত হবে।

 

 



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব

আর্কাইভ