শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
![]()
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ারে আসেন।
এর আগে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান জুবাইদা রহমান।
উল্লেখ্য, চিকিৎসার জন্য আজ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে সেটি ঢাকায় আসতে পারেনি। যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে রোববারে চলে গিয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার নতুন করে এখন একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছে। সেটি শরিবার ঢাকায় আসতে পারেন। এছাড়া গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিছুটা খারাপ হয়েছে। সব কিছু মিলিয়ে নতুন করে আগামী রোববার সম্ভাবনা আছে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার।





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
