সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
জ্যেষ্ঠ প্রতিবেদক
![]()
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।
সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ ক এর উপধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাকে কেন সরানো হলো সেই বিষয়ে কিছু জানা যায়নি।





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
আবারও কমলো স্বর্ণের দাম
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষ: নারীসহ নিহত ৪
শাহবাগে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল 
