শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু
২৫১ বার পঠিত
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু

বিশেষ সংবাদদাতা

---

শুরু হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন। রোববার (২ নভেম্বর) অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪৮ সেকেন্ডের প্রথম ভিডিও টিজার প্রকাশের মধ্য দিয়ে এ ক্যাম্পেইন শুরু হয়।

টিজারটি প্রকাশ করে ফেসবুকে এর ক্যাপশনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন আজ (২ নভেম্বর) থেকে শুরু হলো। প্রথম টিজারে গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ফেব্রুয়ারি ২০২৬- এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।

প্রকাশিত টিজারের শুরুতেই আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে বলতে দেখা যায়, আমি ভারতে যেটা বলেছি যে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করার আমি ভারতবর্ষের সরকারকে সেটা করার অনুরোধ করছি।

পরপর প্রহসনের নির্বাচন করা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সে সময়ে দেশজুড়ে নিন্দার ঝড় তোলে। তার এ ভাইরাল বক্তব্য দিয়েই শুরু হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইনের প্রথম টিজার।

টিজারে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক বলেন, সেইসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে (জনগণকে) আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে।

তিনি আরও বলেন, আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।






ইসি ও নির্বাচন এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব

আর্কাইভ