শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু আলম শহীদ খান কারাগারে
প্রচ্ছদ » আইন-আদালত » সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু আলম শহীদ খান কারাগারে
২৪৯ বার পঠিত
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু আলম শহীদ খান কারাগারে

নিজস্ব প্রতিবেদক

---

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, বেলা আড়াইটার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান।

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গতকাল মধ্যরাতে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার বিবরণী অনুযায়ী, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত ৫ অগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। সেগুনবাগিচায় সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠান শুরু হয়।

এর মধ্যে মামলার বাদী শাহবাগ থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বেতারের মাধ্যমে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে যাওয়ার জন্য নির্দেশনা পান। পনেরো মিনিট পর ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছে এবং একজন ব্যক্তি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। বাদী বক্তব্যরত ব্যক্তিকে হেফাজতে নেন এবং উনাকে চিনতে পারেন উনি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

এ সময় উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন, আব্দুল লতিফ সিদ্দিকী (৭৫) ‘মঞ্চ ৭১’ এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দিচ্ছিলেন। তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদের ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছিল। তিনিসহ অজ্ঞাতনামা ৭০/৮০ জন পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনার অপরাধ করেছেন।

গত ২৮ অগস্ট ডিআরইউতে মঞ্চ ৭১ এর গোল টেবিল অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরদিন ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলামের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

আসামিরা হলেন, লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো.আব্দুল্লাহীল কাইয়ুম।






আইন-আদালত এর আরও খবর

মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর
জেআইসিতে গুম-নির্যাতন:  হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু
হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

আর্কাইভ