শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মামলা
প্রচ্ছদ » আইন-আদালত » ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মামলা
১৮৬ বার পঠিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

---

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরের দিকে শাহবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এতে আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক। জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।

ছুরিকাঘাতের ঘটনায় জালালকে হল থেকে বহিষ্কার করা হয়। প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে এই ঘোষণা দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে চলা বাগ্বিতণ্ডার জেরে জালাল তার রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন।

জানা যায়, চিকিৎসার জন্য রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে ঘটনার বিষয়ে তিনি বলেন, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালান। শব্দ করতে থাকেন। ফলে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি বলেন, সকালে তাঁকে লাইব্রেরিতে যেতে হবে। অযথা শব্দে তার ঘুমে সমস্যা হচ্ছে। এতে জালাল রেগে গিয়ে তাঁকে অবৈধ, বহিরাগত বলেন। তিনি প্রতিবাদ করলে তাকে আঘাত করেন জালাল। পরে তিনি কোনোক্রমে আত্মরক্ষা করেন।

এদিকে, জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে গতকাল রাতেই জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। তিনি আরও বলেন, আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।






আইন-আদালত এর আরও খবর

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর
জেআইসিতে গুম-নির্যাতন:  হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু
হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন

আর্কাইভ