শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ডাকসু নির্বাচনে থাকছে সেনাবাহিনী
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ডাকসু নির্বাচনে থাকছে সেনাবাহিনী
১৯৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকসু নির্বাচনে থাকছে সেনাবাহিনী

---ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান করবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনারা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।’

‘গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাসদস্যরা’ বলে জানান তিনি।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, ডাকসু নির্বাচনের কারণে ৮ ও ৯ সেপ্টেম্বর বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন। এ ছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না।

অন্যদিকে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচার চালানোর আহ্বানও জানিয়েছেন।






প্রধান সংবাদ এর আরও খবর

নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক

আর্কাইভ