বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » ইন্টারনেটের গতি ও ফেসবুক নিয়ে বিটিআরসির নির্দেশনা
ইন্টারনেটের গতি ও ফেসবুক নিয়ে বিটিআরসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) এ নির্দেশনা দেয় (বিটিআরসি)। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ থাকলেও ইউটিউব চলবে।
জানা গেছে, দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধ থাকবে মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে যদি ফেসবুক সরকারের নির্দেশনা মানার নিশ্চয়তা দেয়, তখনই এটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
এর আগে টানা পাঁচদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয় ইন্টারনেট সংযোগ। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট চালু হয়। তবে বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও। সীমিত পরিসরে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। যদিও পরের দিন বুধবার রাত থেকে কিছু কিছু বাসা-বাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা।
মেঘনার ভাঙনে নিঃস্ব রামগতি-কমলনগরের মানুষমেঘনার ভাঙনে নিঃস্ব রামগতি-কমলনগরের মানুষ এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও মোবাইল ইন্টারনেটের জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
বিষয়: #ইন্টারনেট নিয়ে বিটিআরসির নির্দেশনা





প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
