শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই
প্রচ্ছদ » জাতীয় » ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই
৭০৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই

---

বিনোদন রিপোর্ট

না ফেরার দেশে পাড়ি জমালেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। দেশে নয়, দূর যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পার্থিব ব্যান্ডের প্রধান রুমন।

রুমন জানান, ‘আমি খবরটি পেয়ে শাফিন ভাইয়ের ব্যান্ডমেট রাইসুল ইসলাম রিমনের সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন শাফিন ভাই আর নেই। রিমন জানান, শাফিন ভাই ভার্জিনিয়ার একটি হাসপাতালে গত দুদিন লাইফ সাপোর্টে ছিলেন। সেখান থেকে আর ফেরানো গেলো না।’

তিনি জানান, বাংলাদেশ সময় আজ (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে শাফিন আহমেদ মৃত্যুবরণ করেছেন। এদিকে আরও বিস্তারিত জানতে শাফিন আহমেদের বড় ভাই ‘মাইলস’ প্রধান হামিন আহমেদকে ফোন করলেও সাড়া মেলেনি।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। সংগীত পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল।

এরপর বড়ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ডসংগীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস। যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি এখনও। এই ব্যান্ডের ৯০ ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে। পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন। তবে বড় ভাই হামিন আহমেদের সঙ্গে দীর্ঘ বিবাদের জেরে ক’বছর আগে তিনি মাইলস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে তোলেন।

শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার প্রভৃতি।

শাফিন আহমেদের স্মৃতিকথা নিয়ে ‘পথিকার’ নামের একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন সাজ্জাদ হুসাইন। গানের বাইরে টেলিভিশনের জন্য দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি।এছাড়া রাজনীতিতে এসে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনা সৃষ্টি করেন।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা
শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা
বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস
৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী ৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী
মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস

আর্কাইভ