মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
প্রচ্ছদ » রাজধানী » টাঙ্গাইল জেলা সমিতির নেতৃত্বে ইব্রাহীম ও হিরণ
টাঙ্গাইল জেলা সমিতির নেতৃত্বে ইব্রাহীম ও হিরণ
![]()
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলা সমিতি ঢাকা নির্বাচনের মাধ্যমে ৭৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। গত শনিবার ঢাকার নিকুঞ্জ এলাকায় টাঙ্গাইল জেলা সমিতির নিজস্ব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ড. ইব্রাহীম ও অ্যাডভোকেট হিরণ পরিষদের নেতৃবৃন্দ বিপুল ভোটে জয় লাভ করেন।
দ্বিতীয়বারের মতো সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ড. ইব্রাহীম হোসেন খান। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এএফ এম রেজাউল করিম হিরণ। এছাড়াও ইব্রাহীম-হিরণ পরিষদের সকলেই বিপুল ভোটে জয় লাভ করেন। এদিকে এবারের কমিটিতে ভোটের আগেই ৯ জন প্রার্থী নির্বাচিত হযন বিনাপ্রতিদ্বন্দিতায়। এই নির্বাচনে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মনছুরুল আলম হীরা ও মো. নজরুল ইসলামের নেতৃত্বে আরও একটি প্যানেল ভোটে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়।
টাঙ্গাইল জেলা সমিতি ঢাকার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯১২ জন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দেন ৫৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির সদস্যদের ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় বসবাসরত বিপুল সংখ্যক টাঙ্গাইলের মানুষ সেখানে উপস্থিতি ছিলেন।
নির্বাচনে ফলাফলের তালিকা নিচে দেওয়া হলো-
![]()
![]()
![]()
![]()
![]()
বিষয়: #টাঙ্গাইল জেলা সমিতির নেতৃত্বে ইব্রাহীম ও হিরণ





বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল
এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক সই
গণপরিবহনে নারীর নিরাপত্তা এখনো বড় সংকট
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর 
